২০২৬ ফিফা বিশ্বকাপ
পরবর্তী রাউন্ডে এ কারা গেল এবং কারা ছিটকে গেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৫১ পিএম
ফাইল ছবি
উত্তর আমেরিকার মাটিতে বসা ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচডে শেষ হতেই নকআউট পর্বের মহাযুদ্ধের লাইনআপ স্পষ্ট হতে শুরু করেছে। মঙ্গলবার (২৩ জুন) টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের এই মেগা আসরে গ্রুপ পর্বের কঠিন বাধা পেরিয়ে ইতোমধ্যেই ৬টি পরাশক্তি দল অফিশিয়ালি জায়গা করে নিয়েছে 'রাউন্ড অব ৩২'-এর স্বপ্নের মঞ্চে। যার বিপরীতে সব সমীকরণ হারিয়ে, কোটি ভক্তকে কাঁদিয়ে ইতোমধ্যেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ৪টি দেশের।
বিশ্বকাপের ইতিহাসে এবার সবার আগে শেষ ৩২-এর টিকিট কেটেছিল সহ-আয়োজক মেক্সিকো (গ্রুপ 'এ') এবং তাদের ঠিক পরদিনই দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করে আরেক সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র (গ্রুপ 'ডি')। এরপর গ্রুপ 'ই' থেকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে গত দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের অভিশাপ কাটায় সাবেক চ্যাম্পিয়ন জার্মানি।
তবে সোমবারের (২২ জুন) রাতটি ছিল পুরোপুরি বিশ্ব ফুটবলের দুই মহাতারকার। গ্রুপ 'জে'-তে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ (১৮ গোল) গোলদাতার একক সিংহাসনে বসেন লিওনেল মেসি। তার ঠিক কয়েক ঘণ্টা পরেই সাড়ে ৩ ঘণ্টার বজ্রঝড়-নাটক শেষে ইরাককে ৩-০ গোলে উড়িয়ে নকআউটে পা রাখে ফেভারিট ফ্রান্স। ম্যাচে জোড়া গোল করে ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। একই গ্রুপ 'আই' থেকে সাদিও মানের সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই নকআউটের টিকিট বুক করেছে আর্লিং হালান্ডের নরওয়ে।
আনন্দের এই জোয়ারের ঠিক উল্টোদিকে রয়েছে বিদায়ের চরম বিষাদ। গ্রুপ 'সি' থেকে হাইতি এবং গ্রুপ 'ডি' থেকে তুরস্কের বিদায়ের পর এবার নতুন করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তিউনিসিয়া ও নবাগত জর্ডান। গ্রুপ 'এফ'-এ সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর, বিশ্বকাপের হাজারতম ঐতিহাসিক ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপ ম্যাচ জেতা তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়। আর সোমবার গ্রুপ 'জে'-র জীবন-মরণ ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও শেষ ১৩ মিনিটের টর্নেডোর মুখে আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে বিশ্বকাপের চার নবাগত দলের অন্যতম জর্ডানের।
/এএ