ফুটবল বিশ্বকাপের মঞ্চে আজ মাঠে নামছে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপ পর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। রাতের অন্য ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে আফ্রিকান পরাশক্তি ঘানা। অন্যদিকে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আজ রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে রাতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ টিভি সূচি:
ফিফা বিশ্বকাপ ২০২৬
জর্ডান বনাম আলজেরিয়া সকাল ৯টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
পর্তুগাল বনাম উজবেকিস্তান রাত ১১টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ইংল্যান্ড বনাম ঘানা রাত ২টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
পানামা বনাম ক্রোয়েশিয়া আগামীকাল ভোর ৫টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো আগামীকাল সকাল ৮টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬
নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড বেলা ৩টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস ১
আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস ১
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান রাত ১১টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস ১
/এএ