×
Logo

খেলাধুলা

১৬তম গোলে ইতিহাসের পাতায় ফরাসি জাদুকর কিলিয়ান এমবাপ্পে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:২৭ এএম

১৬তম গোলে ইতিহাসের পাতায় ফরাসি জাদুকর কিলিয়ান এমবাপ্পে

ফিলাডেলফিয়ার মাঠে ঝড়-বৃষ্টির কারণে ২ ঘণ্টার দীর্ঘ বিরতিও থামাতে পারল না কিলিয়ান এমবাপ্পের ইতিহাস গড়ার রথকে। মঙ্গলবার (২৩ জুন) দ্বিতীয়োর্ধের খেলা শুরু হতেই ইরাকের আত্মঘাতী এক ভুলের ফায়দা লুটে বিশ্বকাপে নিজের ১৬তম গোলটি তুলে নিয়েছেন এই ফরাসি মহাতারকা।

আর এমবাপ্পের এই অবিশ্বাস্য গোলের মাধ্যমে তিনি স্পর্শ করেছেন বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে। দুজনেরই এখন বিশ্বকাপ গোল সংখ্যা সমান ১৬। বিশ্বমঞ্চের সর্বকালের সেরা গোলদাতার সিংহাসনে থাকা লিওনেল মেসির ১৮ গোলের মহাজাগতিক রেকর্ড ছুঁতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র ২ গোল। 

ম্যাচের ৫৪তম মিনিটে ফিলাডেলফিয়ার গ্যালারি স্তব্ধ করে দিয়ে নিজেদের ডি-বক্সে চরম বিপদ ডেকে আনে ইরাকের ডিফেন্স লাইন। ইরাকি ডিফেন্ডার আহমেদ কাসেমের দেওয়া একটি ব্যাকপাস এতটাই গতিশীল আর জোরালো ছিল যে, পোস্টের নিচে থাকা গোলরক্ষক আহমেদ বাসিল সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল হাতছাড়া হওয়ার সেই ভগ্নাংশ সেকেন্ডের সুযোগে ছুটে গিয়ে বল জালে জড়িয়ে দেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে।

একই সাথে শততম আন্তর্জাতিক ক্যাপের ঐতিহাসিক রাতটিকে রেকর্ডের পাতায় আজ অনন্য উচ্চতায় নিয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধের গোলের পর আজ ইরাকের বিরুদ্ধে এই জোড়া আঘাতে গার্ড মুলারকে টপকে তিনি এখন ক্লোজের পাশে।

/এএ

Logo