×
Logo

খেলাধুলা

ডালাসে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২১ পিএম

ডালাসে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রিয়া

২০২৬  বিশ্বকাপে গ্রুপ 'জে'-র শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য নিয়ে সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসের মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রতিপক্ষ ইউরোপের অন্যতম সুসংগঠিত দল অস্ট্রিয়া। 

অস্ট্রিয়াকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে সরাসরি শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা। তবে ডাগআউটে থাকা অস্ট্রিয়ান মাস্টারমাইন্ড র‍্যালফ রাংনিকের হাই-প্রেসিং 'মনস্টার'দের রুখে দেওয়া আর্জেন্টিনার জন্য আজ বড় পরীক্ষা হতে যাচ্ছে।

খেলার পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার বিশ্লেষণ অনুযায়ী, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬০.১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২২.৪ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৭.৬ শতাংশ।

এদিকে, বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের পাশাপাশি আরেকটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি। বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ১৭ ম্যাচে জয় পেয়েছেন ক্লোসা। আলজেরিয়ার বিপক্ষে মেসির জয়ও ছিল ১৭তম। অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচটি জিতলে, এই তালিকায়ও তাকে পেছনে ফেলবেন মেসি।

/এমএইচআর

Logo