অনলাইনে যেভাবে দেখা যাবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার খেলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। এই ম্যাচ নিয়ে দুই দলের সমর্থকদের অধীর আগ্রহ, কে কোথায় খেলা দেখবে কিভাবে দেখবে।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে শুরু হবে এই মাঠের লড়াই। উভয় দলের সামনেই রয়েছে এই ম্যাচ জিতে নকআউট পর্ব তথা শেষ ৩২ নিশ্চিত করার বড় সুযোগ।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ১০৪টি ম্যাচই বাংলাদেশে অনলাইনে দেখা যাচ্ছে তিনটি ডিজিটাল প্ল্যাটফর্মে—Toffee, Bioscope+ এবং My Robi App-এ। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ও স্মার্ট টিভির মাধ্যমে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।
বাংলালিংকের স্ট্রিমিং প্ল্যাটফর্ম Toffee বিশ্বকাপের জন্য ৯৯ টাকার সাবস্ক্রিপশন চালু করেছে। এই পাস কিনলে পুরো টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাবে।
বাংলালিংক গ্রাহকরা নির্দিষ্ট ৩০ দিনের ইন্টারনেট প্যাক কিনেও খেলা দেখতে পারবেন। অন্যান্য অপারেটরের গ্রাহকেরাও সরাসরি Toffee অ্যাপ থেকে সাবস্ক্রিপশন নিতে পারবেন।
একটি অ্যাকাউন্ট দিয়ে মোবাইল, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে খেলা দেখার সুবিধা রয়েছে প্ল্যাটফর্মটিতে।
গ্রামীণফোনের Bioscope+–এ বিশ্বকাপ দেখার জন্য খরচ হবে ৯৭ টাকা। সাবস্ক্রিপশন নিলে টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাবে।
এ ছাড়া গ্রামীণফোন বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ডাটা প্যাক ও কম্বো অফার চালু করেছে। MyGP ও Skitto অ্যাপ থেকেও এই সুবিধা পাওয়া যাবে।
রবি গ্রাহকরা My Robi App-এর মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন। এজন্য অ্যাপ থেকে FanPack চিহ্নিত নির্দিষ্ট ৩০ দিনের ইন্টারনেট প্যাক কিনতে হবে।
/এমএইচআর