ফাইল ছবি
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ 'আই'-এ সোমবার (২২ জুন) ফিলাডেলফিয়ার মাঠে নামছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
প্রতিপক্ষ প্রথম ম্যাচেই নরওয়ের কাছে বিধ্বস্ত হওয়া এশিয়ার প্রতিনিধি ইরাক। নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয়ে শুভসূচনা করা দিদিয়ের দেশমের দল। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সরাসরি শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করবে। অন্যদিকে নরওয়ের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া ইরাকের জন্য টুর্নামেন্টে টিকে থাকার বাঁচা-মরার লড়াই।
দিদিয়ের দেশমের এই ফরাসি ডেরাই যেন এমবাপ্পের আসল নিরাপদ আশ্রয়। প্রথম ম্যাচেই সেনেগালের বিরুদ্ধে গোল করে অলিভিয়ে জিঁরু-কে টপকে ফ্রান্সের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি জাস্ট ফন্তেইনের বিশ্বকাপে ফরাসিদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে চূর্ণ করে দিয়েছেন ২৭ বছর বয়সী এই মহাতারকা। টানা ১৪ ম্যাচে গোল করা ফ্রান্সের এই বিধ্বংসী আক্রমণভাগ সোমবার প্রথম ম্যাচেই ৪ গোল খাওয়া ইরাকি ডিফেন্সের জন্য বড় বিপদের কারণ। থিয়েরি অঁরির ২৮ বছর আগের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ফরাসি হিসেবে বিশ্বকাপে অভিষেক গোল করা ব্র্যাডলি বারকোলা আজ শুরু থেকেই থ্রি-ম্যান অ্যাটাকে এমবাপ্পের সঙ্গী হতে পারেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান ইরাক কোচ গ্রাহাম আর্নল্ডের দল প্রথম ম্যাচে ৭০ মিনিট পর্যন্ত নরওয়ের সাথে লড়াই করলেও ব্যক্তিগত ভুলের খেসারত দিয়ে ম্যাচ হাতছাড়া করে। প্রথম ম্যাচে নরওয়ের বিরুদ্ধে গোল করার পাশাপাশি নিজের জালেই বল জড়িয়ে ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে অদ্ভুত এক রেকর্ডের মালিক হওয়া স্ট্রাইকার আয়মেন হুসেইন আজ ইরাকের আক্রমণভাগের মূল ভরসা। তবে প্রথম ম্যাচে গোলকিপার জালাল হাসানের নড়বড়ে পারফরম্যান্সের কারণে আজ পোস্টের নিচে আহমেদ বাসিলকে দেখা যেতে পায়া।
/এএ