বিশ্বকাপে 'জি' গ্রুপের ম্যাচে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করল ইরান ও বেলজিয়াম। ইরান একবার বল জালে জড়ালেও অফসাইডে বাতিল হয় সেটি।
রোববার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
গ্রুপের প্রথম দুইটি ম্যাচ ড্র হওয়ায় চার দলের পয়েন্টই এখন সমান। তাই ম্যাচ জয়ের বিকল্প নেই কারও কাছে।
শুরুর দিক থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে বেলজিয়াম। একের পর এক আক্রমণ ও শটে ইরানের রক্ষণভাগকে ব্যস্থ রাখে তারা। তবে প্রতিবারই লক্ষ্যভেদ করতে ব্যর্থ। দারুণ কিছু সুযোগ তৈরি করেছেন লুকাকু–ডি ব্রুইনারা। কিন্তু এসব আক্রমণকে গোলে রূপান্তর করতে দেয়নি ইরানি ডিফেন্স। এমনকি ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ প্রথমার্ধেই সেভ করেছেন ৪টি গোল।
এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইরানও। এশিয়ান দলটির দারুণ এক প্রচেষ্টা রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর কৌশলী ফ্রি–কিক থেকে ইরান বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোলটি।
/এমএইচআর