×
Logo

খেলাধুলা

মুখোমুখি বেলজিয়াম-ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৯ এএম

মুখোমুখি বেলজিয়াম-ইরান

ফিফা বিশ্বকাপে 'জি' গ্রুপের লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে এশিয়ান জায়ান্ট ইরান। উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে ড্র করায় নকআউট ভাগ্য নির্ধারণে এটি বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

চলতি আসরে প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে বেলজিয়াম। অপরদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ২-২ সমতায় শেষ করে ইরান।

বেলজিয়ামের আক্রমণের ভরসা রোমেলু লুকাকু, চার্লস ডি কেটেলারে ও লিয়ান্দ্রো ট্রোসার্ডরা। অন্যদিকে ইরানের প্রধান আশা অধিনায়ক মেহদি তারেমি ও অভিজ্ঞ রামিন রেজাইয়ান। ফলে দু'দলের জন্যই ম্যাচটি হতে যাচ্ছে নকআউটের পথে বড় এক পরীক্ষার মঞ্চ।

এটি হবে বিশ্বকাপে বেলজিয়াম ও ইরানের জাতীয় দলের প্রথম মুখোমুখি লড়াই। পরিসংখ্যান অবশ্য ইরানের পক্ষে নয়। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৯ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে তারা, আর ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ১০ ম্যাচ খেলে হেরেছে ৭টিতে।

/এমএইচআর

Logo