অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে ৪২ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে দলটি।
রোববার (২১ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১১ রানেই তামিম, সাইফ ও ইমনকে হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। এরপর ঘুরে দাঁড়ানোর আগেই নুরুল হাসানকে ৬ রানে ফিরিয়ে দিয়ে উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। ৩৬ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা। আজ বাংলাদেশের লক্ষ্য কেবলই একটি সান্ত্বনার জয়।
/এসআইএন