×
Logo

খেলাধুলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে আসতে পারে ৪ পরিবর্তন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:১৭ পিএম

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে আসতে পারে ৪ পরিবর্তন

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে আসতে পারে চার পরিবর্তন। আক্রমণভাগে আলভারেজ-গঞ্জালেস ও রক্ষণে মলিনার সঙ্গে দেখা যাবে তাগলিয়াফিকো'কে।

এদিকে নতুন তিন বিশ্বরেকর্ড গড়ার হাতছানি লিওনেল মেসির সামনে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রদীপের সবটুকু আলো কেড়ে নিয়েছেন এই মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে ১৬ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ছুঁয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে।

আর নেক্সট ম্যাচে, অস্ট্রিয়াকে হারাতে পারলেই, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার মাইলফলক গড়বেন; সেই ক্লোসাকে পেছনে ফেলে। 

আরও একটি রেকর্ড অপেক্ষা করছে এলএমটেনের সামনে। ডি-বক্সের বাইরে থেকে নিশানাভেদ করতে পারলে ছাড়িয়ে যাবেন ব্রাজিলের রিভেলিনোকে। বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে ৬ গোল করে গড়বেন নতুন রেকর্ড। 

সবমিলিয়ে প্রতিপক্ষের সামনে আর্জেন্টিনা মানেই যেন লিওনেল মেসি। অস্ট্রিয়া গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজা দিলেন সেই সতর্ক বার্তা।

/এআই 


Logo