×
Logo

খেলাধুলা

প্রথমার্ধ শেষে তিউনিসিয়ার বিপক্ষে ২–০ গোলে এগিয়ে জাপান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:০৫ এএম

প্রথমার্ধ শেষে তিউনিসিয়ার বিপক্ষে ২–০ গোলে এগিয়ে জাপান

১৯৩০ সালে মেক্সিকো-ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়ামের মধ্যকার ম্যাচ দিয়ে যে মহাকাব্যের সূচনা হয়েছিল, আজ ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে এসে সেই টুর্নামেন্ট স্পর্শ করল '১০০০তম ম্যাচ'-এর এক অবিস্মরণীয় মাইলফলক। আর এই হাজারতম ঐতিহাসিক ম্যাচে মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হয়ে প্রথমার্ধেই নিজেদের দাপট দেখিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান।

রোববার (২১ জুন) ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়ার রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ব্লু সামুরাইরা। 

ম্যাচ যখন মাত্র ৪ মিনিট, ঠিক তখনই তিউনিসিয়ার ডিফেন্স লাইনে প্রথম আঘাতটি হানেন জাপানি মিডফিল্ডার দাইচি কামাদা। তার এক দুর্দান্ত ও চটজলদি গোলে শুরুতেই লিড নেয় জাপান। ম্যাচের ৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করার আরও একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা, তবে তিউনিসিয়ান গোলকিপারের অবিশ্বাস্য এক সেভের কারণে সে যাত্রা রক্ষা পায় আফ্রিকান দলটি।

তবে ম্যাচের ৩১তম মিনিটে আর শেষ রক্ষা হয়নি তিউনিসিয়ার। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতি-আক্রমণে বা কাউন্টার অ্যাটাকে ডি-বক্সের দিকে ছুটে যান জাপানি ফরোয়ার্ড আয়াসে উয়েদা। তিউনিসিয়ার ডিফেন্ডাররা তাকে চ্যালেঞ্জ জানাতে পুরোপুরি ব্যর্থ হলে, বক্সের মাথা থেকে এক নিখুঁত কোনাকুনি শট নেন উয়েদা। তিউনিসিয়ার ডিফেন্ডার মন্তাসার তালবির পায়ের ফাঁক গলে বল সরাসরি জড়িয়ে যায় জালে। 

/এএ

Logo