ক্রিকেট ও ফুটবলের ডাবল ডোজে আজ রোমাঞ্চকর এক দিন পার করতে যাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। মিরপুরে আজ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ, যা সিরিজ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, ফিফা বিশ্বকাপে আজ ও আগামীকাল সকাল মিলিয়ে মাঠে নামছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ, আর ওভাল টেস্টের আজ ভাগ্য নির্ধারণী পঞ্চম দিন।
দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ টিভি সূচি:
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (৩য় টি-টুয়েন্টি)
বেলা ২টা, সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি
ফিফা বিশ্বকাপ ২০২৬
তিউনিসিয়া বনাম জাপান সকাল ১০টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
স্পেন বনাম সৌদি আরব রাত ১০টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
বেলজিয়াম বনাম ইরান রাত ১টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
উরুগুয়ে বনাম কেপ ভার্দে আগামীকাল ভোর ৪টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
নিউজিল্যান্ড বনাম মিসর আগামীকাল সকাল ৭টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬
শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ বেলা ৩টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস ১
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস ১
ওভাল টেস্ট (৫ম দিন)
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড বিকেল ৪টা, সরাসরি: সনি স্পোর্টস ২
/এএ