গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করল ইকুয়েডর–কুরাসাও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৩৩ এএম
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের দশম দিনের মাঠের লড়াইয়ে কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে মুখোমুখি হয়েছে দক্ষিণ আমেরিকার শক্তিধর দেশ ইকুয়েডর এবং ক্যারিবীয় অঞ্চলের চমক কুরাসাও।
রোববার (২১ জুন) ম্যাচের প্রথম ৪৫ মিনিটে গোলের একাধিক সুবর্ণ সুযোগ তৈরি হলেও, দুই দলের ফরোয়ার্ডদের চরম ফিনিশিং ব্যর্থতায় প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ০-০ গোলশূন্য সমতায়। কাঙ্ক্ষিত সেই গোলের দেখা না পাওয়ায় কিছুটা হতাশা নিয়েই বিরতিতে গেছে দুই দল।
ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে লা ট্রি বা ইকুয়েডর। কিন্তু কুরাসাওয়ের লড়াকু ডিফেন্স এবং চটজলদি কাউন্টার অ্যাটাক ল্যাটিন আমেরিকার দলটিকে বেশ ভালোই ভুগিয়েছে। প্রথমার্ধের মাঝপথে দুই দলই একে অপরের রক্ষণভাগ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েছিল। কিন্তু শেষ মুহূর্তের ভুল পাস কিংবা গোলপোস্টের সামনে শট নেওয়ার দুর্বলতায় ডেডলক ভাঙা সম্ভব হয়নি।
/এএ