×
Logo

খেলাধুলা

জার্মানির বিপক্ষে লিড নিয়ে বিরতিতে আইভরি কোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৫২ এএম

জার্মানির বিপক্ষে লিড নিয়ে বিরতিতে আইভরি কোস্ট

ফিফা বিশ্বকাপে 'ই' গ্রুপের তৃতীয় ম্যাচে প্রথমার্ধ শেষে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আইভরি কোস্ট। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন কেসি। 

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের ৩০তম মিনিটে লিড পায় আইভরিকোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে গোল করেন ফ্রাঙ্ক কেসি।

প্রথমার্ধে জার্মানি দুইবার বল জালে জড়ালেও সেগুলো বাতিল হয়। কাই হাভার্টজের করা দ্বিতীয় লক্ষ্যভেদের কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।

উল্লেখ্য, এই ম্যাচে মাঠে নেমে বিশ্বকাপের ইতিহাসে গোলকিপার হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন জার্মানির ম্যানুয়েল নয়্যার।

/এমএইচআর

Logo