×
Logo

খেলাধুলা

মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:১৩ এএম

মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট
ফিফা বিশ্বকাপে 'ই' গ্রুপের তৃতীয় ম্যাচে রাতে জার্মানির মোকাবিলা করবে আইভরি কোস্ট। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল।

উভয় দলই চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে। এই ম্যাচের ফল গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে শুরুতে কিছুটা চাপে পড়লেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৭–১ ব্যবধানে বড় জয় তুলে নেয় চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অপরদিকে, কঠিন লড়াইয়ে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে ১–০ ব্যবধানে হারায় আইভরি কোস্ট।

জার্মানি সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছে। টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি আক্রমণভাগে ধারাবাহিকভাবে গোল পাচ্ছে দলটি। জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজ আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে, রক্ষণভাগ নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে, কারণ সাম্প্রতিক ম্যাচগুলোতে দলটি একাধিকবার গোল হজম করেছে।

অন্যদিকে, আইভরি কোস্ট আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। ইকুয়েডরের বিপক্ষে জয় ছাড়াও প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে বড় বার্তা দিয়েছে দলটি।

উল্লেখ্য, জার্মানি ও আইভরি কোস্ট এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ২০০৯ সালে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচটি ড্র হয়েছিল ২–২ গোলে।

/এমএইচআর

Logo