ব্রবির জোড়া গোল, সুইডেনের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে বিরতিতে ডাচরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৫০ পিএম
ফিফা বিশ্বকাপে গ্রুপ 'এফ'-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। দলের হয়ে জোড়া গোল করে স্কোর শিটে নাম লিখিয়েছেন ব্রায়ান ব্রবি।
শনিবার (২০ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় ডাচরা। ম্যাচের পঞ্চম মিনিটে কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রবি।
১২ মিনিট বাদে ফের গোলের দেখা পান ব্রবি। মাঠের ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে এটি তার ৩য় গোল।
বিরতির আগে শেষ দিকে দুটি দারুণ সেভ করেন ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেন। ব্যবধান আর না বাড়ায় ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস।
/এমএইচআর