×
Logo

খেলাধুলা

অস্ট্রিয়া ম্যাচের আগেই ছিটকে গেলেন মন্তিয়েল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

অস্ট্রিয়া ম্যাচের আগেই ছিটকে গেলেন মন্তিয়েল

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপে নিজেদের পরবর্তী হাইভোল্টেজ ম্যাচের আগেই আর্জেন্টিনা শিবিরে এসে পৌঁছাল এক দুঃসংবাদ। সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে বড়সড় ইনজুরি ধাক্কা খেয়েছে লিওনেল স্কালোনির রক্ষণভাগ। 

আর্জেন্টিনা দলের অন্যতম প্রধান নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল পেশির চোটের কারণে অস্ট্রিয়া ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছেন। কাতার বিশ্বকাপের ফাইনালের টাইব্রেকারে জয়সূচক গোল করা এই তারকার হঠাৎ ছিটকে যাওয়া আলবিসেলেস্তেদের ডাগআউটে বড় চিন্তার ভাজ ফেলেছে।

গোল ডট কম এর প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, মন্তিয়েলের ডান পায়ের কোয়াড্রিসেপসে বা ঊরুর পেশি তীব্র অস্বস্তি অনুভূত হওয়ায় শুক্রবার তার কিছু জরুরি মেডিকেল টেস্ট করানো হয়। পরীক্ষার রিপোর্ট আসার পর চিকিৎসকরা  জানন, সোমবারের কঠিন ম্যাচে মাঠে নামার মতো অবস্থায় নেই সাবেক রিভার প্লেট তারকা।

মন্তিয়েলের এই আকস্মিক চোট অস্ট্রিয়ার মতো গতিশীল ইউরোপীয় দলের বিরুদ্ধে কোচ লিওনেল স্কালোনির সব ডিফেন্সিভ প্ল্যান বা রক্ষণাত্মক কৌশল ওলটপালট করে দিতে পারে। আসন্ন ট্রেনিং সেশনগুলোতে কোচকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তিনি মলিনাকেই রাইট-ব্যাকে একমাত্র অটো-চয়েজ বা অপরিহার্য স্টার্টার হিসেবে খেলাবেন, নাকি স্কোয়াডের ভেতর থেকে অন্য কোনো ট্যাকটিক্যাল বিকল্প বা নতুন কোনো ডিফেন্ডারকে খেলবেন। 

/এএ


Logo