বিশ্বকাপে দ্বিতীয়বার একই ম্যাচে ২০ বছরের কম বয়সি দুজন খেলোয়াড় নামালো ব্রাজিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:২৯ এএম
বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই বিশ্বকাপ ম্যাচে ২০ বছরের কম বয়সি দুজন খেলোয়াড় মাঠে নামিয়েছে ব্রাজিল।
শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে রায়ান ও এন্ড্রিককে মাঠে নামিয়ে এই ইতিহাস গড়েন ব্রাজিল বস কার্লো আনচেলত্তি।
এর আগে, ১৯৫৮ সালের বিশ্বকাপে পেলে ও মাজেলা ওয়েলসের বিপক্ষে একই ম্যাচে ২০ বছরের কম বয়সি হিসেবে মাঠে নেমেছিলেন।
এদিকে, ১৯ বছর ৩২০ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক করে ব্রাজিলের ইতিহাসে ষষ্ঠ কনিষ্ঠ খেলোয়াড় রায়ান। আর আরেক অভিষিক্ত এন্ড্রিকের বয়স ১৯ বছর ৩৩৪ দিন। যিনি এই তালিকায় সপ্তম খেলোয়াড়।
এছাড়া, ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অভিষিক্ত সর্বকনিষ্ঠ পাঁচ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন, পেলে (১৭ বছর ২৪৯ দিন, ১৯৫৮ সালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে), কার্লোস লেইতে (১৮ বছর ১৯ দিন, ১৯৩০ সালে বলিভিয়ার বিপক্ষে), মার্কো আন্তোনিও (১৯ বছর ৩৫ দিন, ১৯৭০ সালে রোমানিয়ার বিপক্ষে), তোস্তাও (১৯ বছর ৭২ দিন, ১৯৬৬ সালে হাঙ্গেরির বিপক্ষে) এবং হোসে আলতাফিনি (১৯ বছর ২৬৯ দিন, ১৯৫৮ সালে অস্ট্রিয়ার বিপক্ষে)।
/এমএসটি/এনএ