×
Logo

খেলাধুলা

বিশ্বকাপে গোলের রেকর্ডে আবার শীর্ষে ব্রাজিল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:১১ এএম

বিশ্বকাপে গোলের রেকর্ডে আবার শীর্ষে ব্রাজিল

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে গোলের রেকর্ডে আবারও শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে ব্রাজিল। ফুটবলের এই মহাযজ্ঞে দলটির গোল সংখ্যা এখন ২৪১।

সেলসাওদের থেকে মাত্র ২ গোলের ব্যবধানে পিছিয়ে আছে জার্মানি। বিশ্বকাপ শুরুর আগে নেইমারদের গোল ছিল ২৩৭, আর জার্মানির ২৩২।

নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ হয় ব্রাজিল। অন্যদিকে, জার্মানি মাঠে নেমে কুরাসাওকে ৭-১ গোলে ভাসিয়ে দেয়। তাতে তাদের গোল সংখ্যা দাঁড়ায় ২৩৯টিতে। আর গোল সংখ্যায় ছাড়িয়ে যায় ব্রাজিলকে।

তবে পরের ম্যাচেই সিংহাসন পুনরুদ্ধার করল লাতিন আমেরিকার এ দেশ। সেই সাথে হাইতির বিরুদ্ধে জয়ের মাধ্যমে মরক্কোকে গোল ব্যবধানে পেছনে ফেলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানেও উঠে এসেছে ব্রাজিল।

আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। আর জার্মানি নিজেদের পরের ম্যাচ খেলবে আইভরি কোস্টের বিপক্ষে।

ব্রাজিল ও জার্মানি ছাড়া বিশ্বকাপে আর কোনো দলের দুইশ গোল নেই। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫২। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ফ্রান্স ও ইতালির গোলসংখ্যা যথাক্রমে ১৩৬ ও ১২৮।

/এমএন

Logo