×
Logo

খেলাধুলা

হাইতি-ব্রাজিল ম্যাচ জায়ান্ট স্ক্রিনে দেখতে উৎসবের আমেজ টিএসসিতে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:২৫ এএম

হাইতি-ব্রাজিল ম্যাচ জায়ান্ট স্ক্রিনে দেখতে উৎসবের আমেজ টিএসসিতে

ছবি: দর্শকদের ভীড়

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে হাইতির মুখোমুখি হয়েছে ব্রাজিল। জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। 

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচটি বড় পর্দায় উপভোগ করতে ভোর রাত থেকেই জার্সি আর পতাকা হাতে টিএসসিতে জড়ো হতে থাকেন হাজারো ব্রাজিল সমর্থক। ম্যাচজুড়ে ব্রাজিলের প্রতিটি আক্রমণ আর ড্রিবলিংয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠছেন ভক্তরা। সেলেসাওদের নান্দনিক ফুটবল শৈলী দেখতে আসা সমর্থকদের করতালি আর স্লোগানে মুখরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 

সমর্থকদের প্রত্যাশা, সাম্বা ছন্দের এই ধারা বজায় রেখে হেক্সা জয়ের মিশন পূর্ণ করবে ব্রাজিল।

/এসআর 

Logo