×
Logo

খেলাধুলা

সাইবারির 'দ্রুততম' গোলে প্রথমার্ধে লিড মরক্কোর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:৫১ এএম

সাইবারির 'দ্রুততম' গোলে প্রথমার্ধে লিড মরক্কোর

বিশ্বকাপের 'সি' গ্রুপের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে মরক্কো। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন সাইবারি।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মরক্কো। এদিন বিশ্বকাপের চলতি আসরের দ্রুততম গোলটি করেন মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল সাইবারি।

খেলার ৭১ সেকেন্ডের মাথায় প্রায় মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো উড়ন্ত বল ধরে বক্সে প্রথমে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর জোরালো শটে লক্ষ্যভেদ করে লিড এনে দেন দলকে।

প্রথমার্ধের বাকি সময়েও একের পর এক আক্রমণ চালায় মরক্কো। তবে ফিনিশিংয়ের অভাবে আর ব্যবধান বাড়েনি।

উল্লেখ্য, মোহামেদ সালাহর পর আফ্রিকার দ্বিতীয় কোনো ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই গোল করলেন ইসমায়েল সাইবারি।

/এমএইচআর

Logo