×
Logo

খেলাধুলা

মুখোমুখি মরক্কো-স্কটল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৩২ এএম

মুখোমুখি মরক্কো-স্কটল্যান্ড

বিশ্বকাপে 'সি' গ্রুপের তৃতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে স্কটল্যান্ড। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে, শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলাস লায়ন্সরা। এই ম্যাচেও ফেভারিট আফ্রিকান চ্যাম্পিয়নরা। আক্রমাণাত্মক ফুটবল, হাই প্রেসিং এবং দুর্দান্ত ডিফেন্স এই বিশ্বকাপেও দিচ্ছে ভিন্ন বার্তা। বিশেষ করে, তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দির পারফর্মেন্স এককথায় প্রশংসনীয়। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজরাও আছেন দারুণ ছন্দে।

অপরদিকে, স্কটল্যান্ড এবার ভালো দল নিয়ে বিশ্বমঞ্চে এলেও মরক্কোর তুলনায় লড়াইয়ে কিছুটা পিছিয়ে।

গ্রুপের চার দলই নিজেদের প্রথম ম্যাচ ড্র করেছে। তাই ম্যাচ জিতে উভয় দলই চাইবে পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্বের যাত্রায়্য এগিয়ে থাকতে।

/এমএইচআর

Logo