×
Logo

খেলাধুলা

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৫৪ এএম

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে 'বি' গ্রুপের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে যুক্তরাষ্ট্র। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন ফ্রিম্যান। একটি গোল হয় আত্মঘাতী।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের ১১তম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে লিড পায় স্বাগতিকরা। ৬ গজের বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন বার্জেস।

৪৩তম মিনিটে অ্যালেক্স ফ্রিম্যানের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সার্জিনিও ডেস্টের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।

/এমএইচআর

Logo