×
Logo

খেলাধুলা

'ক্যাপ্টেন আমেরিকা' ছাড়াই অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৩৭ এএম

'ক্যাপ্টেন আমেরিকা' ছাড়াই অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র

ফিফা বিশ্বকাপে 'ডি' গ্রুপের তৃতীয় ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে অস্ট্রেলিয়া।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে যুক্তরাষ্ট্র।

গ্রুপের শীর্ষস্থান দখল করার এ লড়াইয়ে উভয় দলই চাইবে আসরে নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে।

অবশ্য স্বাগতিকদের জন্য একটি দুঃসংবাদ হলো, 'ক্যাপ্টেন আমেরিকা' খ্যাত ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই তাদের নামতে হচ্ছে মাঠে। কুঁচকির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

মূলত, প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে ৪-১ গোলের জয়ে দুর্দান্ত পারফর্ম করার পর তাকে বিরতির সময়ই তুলে নেওয়া হয়েছিল। ঝুঁকি না নিয়ে হেড কোচ মরিসিও পচেত্তিনো তাকে এই গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের ম্যাচ থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

/এমএইচআর

Logo