×
Logo

খেলাধুলা

রয়টার্সের প্রতিবেদন

পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন

যুক্তরাষ্ট্রের তিনজন নারী রেফারি 'আমেরিকান ট্রিও' ইতিহাস গড়েছেন পুরুষদের ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালন করে।

যুক্তরাষ্ট্রের রেফারি টরি পেনসো, সহকারী রেফারি ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট একসঙ্গে বৃহস্পতিবার চেকিয়া ও সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ পরিচালনা করেন। 

রয়টার্সের তথ্য অনুযায়ী, পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা এই প্রথম সম্পূর্ণ নারী মার্কিন রেফারি ত্রয়ী।

আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এর আগে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে, প্রথমবারের মতো নারী রেফারিদের মাঠে দায়িত্ব পালন করতে দেখা যায়।

/এআই

Logo