গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করল মেক্সিকো-দক্ষিণ কোরিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:০৮ এএম
নকআউট পর্ব নিশ্চিতের মহা সমীকরণ সামনে নিয়ে মাঠে নামা মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
গ্রুপ 'এ'-এর এই বিগ ম্যাচে প্রথম ৪৫ মিনিটে দুই দলই বেশ কয়েকবার গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেছিল, তবে ফরোয়ার্ডদের ব্যর্থতা আর প্রতিপক্ষের রক্ষণভাগের দৃঢ়তায় কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি কোনো পক্ষই। ফলে ০-০ ব্যবধানের সমতা নিয়েই বিরতিতে গেছে সহ-আয়োজক মেক্সিকো ও এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের গ্যালারি কাপানো সমর্থনকে কাজে লাগিয়ে কোরিয়ান রক্ষণে চাপ সৃষ্টি করে মেক্সিকো। তবে কাউন্টার অ্যাটাক বা পাল্টা আক্রমণে মেক্সিকান ডিফেন্সকে কাঁপিয়ে দিতে ছাড়েনি এশিয়ানরা। দুই দলের আক্রমণভাগের দারুণ সচল ফুটবল শৈলী দর্শকদের রোমাঞ্চ দিলেও, স্কোরবোর্ডে তার কোনো প্রতিফলন ঘটেনি।
এই ম্যাচের সমীকরণ অত্যন্ত পরিষ্কার, যে দলই আজ পূর্ণ ৩ পয়েন্ট ছিনিয়ে নিতে পারবে, তারাই এক ম্যাচ বাকি থাকতে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সরাসরি নকআউটে চলে যাবে। প্রথমার্ধের এই গোলশূন্য ড্রয়ের পর এখন সব উত্তেজনা গিয়ে ঠেকছে দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে। বিরতির পর কোন দল তাদের রণকৌশল বদলে প্রথম গোলটি আদায় করে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করে, এখন সেটাই দেখার বিষয়।
/এএ