×
Logo

খেলাধুলা

ছন্নছাড়া কাতার, প্রথমার্ধে ৩ গোলের লিড নিল কানাডা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৪:৫৪ এএম

ছন্নছাড়া কাতার, প্রথমার্ধে ৩ গোলের লিড নিল কানাডা

কাতারের বিপক্ষে প্রথমার্ধ শেষে ৩-০ গোলের লিড নিয়েছে স্বাগতিক কানাডা। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন ডেভিড। এছাড়া লারিনও নাম লিখিয়েছেন স্কোর শিটে।

ম্যাচের ১৬তম মিনিটেই গোল করে কানাডাকে এগিয়ে নিয়ে যান বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচে সমতাসূচক গোলস্কোরার কাইল লারিন।

প্রতিপক্ষ ফরোয়ার্ড জোনাথন ডেভিডের জোরাল শট ঠেকালেও হাতে রাখতে পারেননি কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা। হাত থেকে বল বেরিয়ে এলে ফিরতি বলে আবারও শট নিলে লক্ষ্যভেদ করতে সক্ষম হন তিনি।

এরপর ২৯তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড।

ম্যাচের ৩৩তম মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন কাতারের হোমাম আহমেদ। কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের ভেতর ফাউল করায় এ শাস্তি পান তিনি। কাতার পরিণত হয় ১০ জনের দলে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে ৩ নম্বর গোলটি করেন ডেভিড।

/এমএইচআর

Logo