×
Logo

খেলাধুলা

মুখোমুখি সুইজারল্যান্ড-বসনিয়া ও হার্জেগোভিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৫৫ এএম

মুখোমুখি সুইজারল্যান্ড-বসনিয়া ও হার্জেগোভিনা

বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। আগের ম্যাচে ড্র করায় দু'দলই চাইবে এই ম্যাচে পয়েন্ট আদায় করতে।

কোচ মুরাত ইয়াকিনের দল সুইজারল্যান্ড কাতারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে অনেককে হতাশ করেছে। খেলায় আধিপত্য বিস্তার করা এবং ব্রিল এমবোলোর পেনাল্টি গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও সুইজারল্যান্ড তাদের সেই সুবিধা ধরে রাখতে ব্যর্থ হয় এবং ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষকে সমতায় ফেরানোর সুযোগ করে দেয়। এবার সেই ভুল থেকে বের হতে চাইবে তারা।

এদিকে, বসনিয়াও কানাডার বিপক্ষে ড্র দিয়ে শুরু করেছে নিজেদের বিশ্বকাপ যাত্রা। আগের ম্যাচে রক্ষণে দৃঢ়তা দেখালেও, সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে স্ট্রাইকারদের দক্ষতা পুরোপুরি আশাব্যঞ্জক ছিল না।

বসনিয়ার এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। 

উল্লেখ্য, গ্রুপ ‘বি’-এর চারটি দলেরই বর্তমানে এক পয়েন্ট করে রয়েছে। প্রথম রাউন্ডে সুইজারল্যান্ড ড্র করেছে কাতারের সঙ্গে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পাওয়া কাতার যোগ করা সময়ে গোল করে ম্যাচটি ১-১ সমতায় শেষ করে।

/এমএইচআর

Logo