প্রথমার্ধ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে চেক প্রজাতন্ত্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৫৬ পিএম
নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে 'এ' গ্রুপের তৃতীয় ম্যাচটিতে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে চেক প্রজাতন্ত্র।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গোলের রেকর্ড গড়েছে চেক প্রজাতন্ত্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের শুরুতেই জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন মিখাল সাদিলেক।
ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই আসে গোলটি। ডান প্রান্ত থেকে ছোড়া একটি লম্বা থ্রো সংগ্রহ করে বল নিয়ন্ত্রণে নেন আদাম হ্লোজেক। এরপর ডি-বক্সের ভেতরে থাকা সতীর্থের কাছে বল বাড়িয়ে দেন তিনি।
সেখানে তোমাশ সোইচেকের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস আদান-প্রদানের পর নিচু শটে বল জালে জড়ান সাদিলেক। তার গোলে শুরুতেই লিড পায় চেকরা।
/এমএসটি/এমএইচআর