×
Logo

খেলাধুলা

শুরতেই দক্ষিণ আফ্রিকাকে ১ গোল দিলো চেক প্রজাতন্ত্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:১১ পিএম

শুরতেই দক্ষিণ আফ্রিকাকে ১ গোল দিলো চেক প্রজাতন্ত্র

নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এ গ্রুপের তৃতীয় ম্যাচটিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে চেক প্রজাতন্ত্র।

নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্র এগিয়ে থেকেও দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

গোলরক্ষক: রনওয়েন উইলিয়ামস, অউব্রে মোদিবা, এমবেকেজেলি এমবোকাজি, ইমে ওকন, খুলিসো মুদাউ, জেইডেন অ্যাডামস, থালেন্তে এমবাথা, তেবোহো মোকোয়েনা, ওসউইন অ্যাপোলিস, ইক্রাম রেইনার্স ও থাপেলো মাসেকো। মূলত, দলে পাঁচটি পরিবর্তন এনেছে কোচ মিরোস্লাভ কৌবেক। বাদ পড়েছে টমাস সউচেক, স্তেপান চালৌপেক, পাভেল সুলচ, লুকাশ প্রোভোদ এবং ইয়ারোস্লাভ জেলেনি।

চেক প্রজাতন্ত্র একাদশ:

গোলরক্ষক: মাতেই কোভার, লাদিস্লাভ ক্রেইচি, টমাস হোলেস, রবিন হ্রানাচ, আলেক্সান্দর সইকা, লুকাশ চেরভ, ভ্লাদিমির দারিদা, মিখাল সাদিলেক, ভ্লাদিমির কৌফাল, প্যাট্রিক শিক ও আদাম হ্লোজেক।

নকআউট পর্বে সরাসরি ওঠার সম্ভাবনা জোরালো রাখতে আজকের ম্যাচে দুই দলেরই তিন পয়েন্টের বিকল্প নেই। চেক প্রজাতন্ত্রের মূল ভরসা প্যাট্রিক শিক ও লাডিস্লাভ ক্রেইচি। বিপরীতে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে থেম্বা জোয়ানে ও স্পেফেলে সিথোলে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবে না।

/এসআইএন


Logo