বিশ্বকাপে 'এল' গ্রুপের দ্বিতীয় ম্যাচে পানামার মোকাবিলা করবে ঘানা। বৃহস্পতিবার (১৮ জুন) টরেন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।
দু'দলই আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করতে মুখিয়ে আছে।
পানামা টুর্নামেন্টে পা রেখেছে এক বুক আত্মবিশ্বাস নিয়ে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সব ম্যাচে হেরে বিদায় নেওয়া দলটি এবার বেশ পরিণত। কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে অপরাজিত থেকে (৩ জয়, ৩ ড্র) তারা এবারের আসরের মূল পর্বে এসেছে।
অপরদিকে, ব্ল্যাক স্টারস নামে পরিচিত ঘানা দল আফ্রিকার বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কারের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থেকে তারা সরাসরি মূল পর্বে জায়গা করে নেয়।
/এমএইচআর