×
Logo

খেলাধুলা

২-২ সমতায় প্রথমার্ধ শেষ করল ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৪ এএম

২-২ সমতায় প্রথমার্ধ শেষ করল ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

বিশ্বকাপে 'এল' গ্রুপের ম্যাচে প্রথমার্ধ শেষে ২-২ সমতায় রয়েছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ইংলিশদের হয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। ক্রোয়েটদের হয়ে স্কোরবোর্ডে নাম লিখিয়েছেন মুসা ও বাতুরিনা।

ম্যাচে ক্রোয়েশিয়ার বক্সের ভেতর ননি মাদুয়েকেকে লুকা মড্রিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েট গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় ফের শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার অবশ্য আর ভুল করেননি হ্যারি। ১২তম মিনিটে তার পেনাল্টি গোলেই এগিয়ে যায় ইংল্যান্ড।

৩৬তম মিনিটে মার্তিন বাতুরিনার দারুণ এক গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে, সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৪২তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ অধিনায়ক।

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের ৫ম মিনিটে সমতাসূচক গোলটি করেন পেতার মুসা।

/এমএইচআর

Logo