ফিফা বিশ্বকাপে 'এল' গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ইংলিশরা। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
তারকাবহুল দল নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করছে ত্রি লায়ন্সরা। জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ডেকলাইন রাইস ও হ্যারি কেইনরা আছে দারুণ ছন্দে।
অন্যদিকে, ক্রোয়েশিয়া ২০১৮ সালের সেমিফাইনালের ম্যাচটির পুনরাবৃত্তি করতে চায়। এই লক্ষ্যের কথা জানিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জলাতকো দালিচ। অভিক্ষতায় পরিপূর্ণ দলটিতে রয়েছে ইভান পেরিসিক, পেতার সুচিচ ও লুকা মদ্রিচের মতো তারকা ফুটবলাররা।
এর আগে দু'দলের ১১ বারের দেখায় ৬ বার জিতেছে ইংলিশরা, ৩ বার জয় রয়েছে ক্রোয়েটদের। ড্র হয়েছে ২ বার।
/এমএইচআর