×
Logo

খেলাধুলা

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করল পর্তুগাল-কঙ্গো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৪৬ পিএম

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করল পর্তুগাল-কঙ্গো

ফিফা বিশ্বকাপের 'কে' গ্রুপের ম্যাচে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে পর্তুগাল ও কঙ্গো। বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল। নেতোর পাস থেকে গোলটি করেন নেভেস।

তবে যোগ করা সময়ের শেষ দিকে নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার ইওয়ান উইসার গোলে সমতায় ফেরে কঙ্গো। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর করা ক্রস উড়ে আসলে দুর্দান্ত এক হেডে গোল করেন তিনি।

এই ম্যাচে খেলতে নেমে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উভয়েরই টানা ষষ্ঠ বিশ্বকাপ এটি। পাশাপাশি, বিশ্বকাপে ৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমেছেন সিআর সেভেন। বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন পর্তুগাল অধিনায়ক।

/এমএইচআর

Logo