×
Logo

খেলাধুলা

মাঠে নামছে রোনালদোরা, অর্ধশতাব্দী পর বিশ্বকাপে কঙ্গো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:২৫ পিএম

মাঠে নামছে রোনালদোরা, অর্ধশতাব্দী পর বিশ্বকাপে কঙ্গো

বিশ্বকাপের যাত্রা শুরু করতে যাচ্ছে পর্তুগাল। 'কে' গ্রুপের উদ্বোধনী ম্যাচে কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে ২০১৬ ইউরোজয়ী দলটি।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এতে পরিস্কার ফেভারিট হিসাবে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে বড় অঘটন ঘটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে আসা কঙ্গো।

তারুণ্য ও অভিজ্ঞতায় তৈরি দল নিয়ে কঙ্গো প্রস্তুত পর্তুগালকে হারাতে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও অভিজ্ঞতায় এগিয়ে পর্তুগাল। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ মিস করবেন পর্তুগিজ তারকা ডিফেন্ডার রুবেন দিয়াস।

উল্লেখ্য, ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডের খুব কাছাকাছি রয়েছেন রোনালদো।

/এমএইচআর

Logo