আলজেরিয়ার ৪ প্লেয়ারের দেয়াল ভেদ করে লিও’কে ম্যাজিকাল অ্যাসিস্ট ডি পলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:১২ পিএম
আজকের খেলা দেখার পর শো ম্যান 'মেসি'—এ কথায় হয়তো সবাই একমত হবে। তবে, মেসির সাথে সাথে আরেকজন রয়েছে যিনি মাঝ মাঠ থেকে সমান তালে খেলেছেন-দেখিয়েছেন ম্যাজিক। বলছি, লিও'র বডিগার্ড খ্যাত ডি পলের কথা। ম্যাচের ১৭ মিনিটে, মিডফিল্ড থেকে ডি পল এমন একটি অ্যাসিস্ট করেছেন, যা পেয়েই স্কোরবোর্ডে নাম লেখান মেসি।
পাসটি প্রথমে দেখলে মনে হবে সাদামাটা পাস। আসলে তেমন নয়। বল যখন ডি পলের পায়ে, তখন আলজেরিয়ার ৪ জন প্লেয়ার ডায়মন্ড শেপে দাঁড়িয়ে, কারণ, তারা জানে, ডি পল মেসিকে পাস দেয়ার চেষ্টা করবেন। হয়েছেও তাই। ম্যাচের পূর্বে হোমওয়ার্কও করেছিলেন আলজেরিয়ান'রা। কিন্তু মেসির উদ্দেশে পাস দেওয়া থেকে ডি পলকে রুখতে পারেনি তারা।
পাসটি দেওয়ার সময়, আলজেরিয়ার ৪ প্লেয়ারেকে 'কনফিউজ' ও 'ডজ' করার জন্য মাঝে দাঁড়িয়ে ছিলেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। আলজেরিয়ানরা ভেবেছিলো ডি পলের টার্গেট ম্যাক আলিস্টার। তবে ম্যাক আলিস্টার- ডি পল: দু'জনই জানতেন পাসের টার্গেট লিও।
এরপর পল নিখুঁতভাবে পারফেক্ট ওয়েটেড পাস দেয়ার সময় আলজেরিয়ার ৪ প্লেয়ারের মধ্যে ১৪ নম্বর জার্সি পরা হিচাম বৌদাউই 'পুরো স্লাইড' করেও মেসির পায়ে বল যাওয়া থেকাতে ব্যর্থ হয়েছেন।
এমন পাস পেলে মেসি কখনও মিস করেন না। তাই, ১৭ মিনিটেই আলজেরিয়াকে 'পানিশ' করেন লিও।
এবার আসা যাক ম্যাচে ডি পলের পারফরম্যান্স কেমন হলো। স্ট্যাটিস্টিকস দেখলে মিলবে, আলজেরিয়ার বিপক্ষে ৪৭টি পাস অ্যাকুরেট ডি পলের। অ্যাকুরেসি পার্সেন্টিজ ৯২%। চান্সেস ক্রিয়েটেড 'ওয়ান'। ম্যাচে, ডিফেন্সিভ কন্ত্রিবিউশন টোটাল ৬টি। ম্যাচে ডি পোল রেটিং পেয়েছেন ৮.১। আর মহাতারকা মেসি পেয়েছেন ৯.৭।
/এআই