×
Logo

খেলাধুলা

মেসি স্ট্রাইক’স অ্যাগেইন, বিশ্বকাপে লিও’র ১৫ তম গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:০০ এএম

মেসি স্ট্রাইক’স অ্যাগেইন, বিশ্বকাপে লিও’র ১৫ তম গোল

ওয়ার্ল্ড কাপের ওল টাইম টপ স্কোরার মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টাইন মহাতারকা মেসি। ম্যাচের ৬০ মিনিটে, আলজেরিয়ার বিপক্ষে গোল করে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন লিও।

ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। আর রাইট মোমেন্টে রাইট জায়গায় থেকে ফিরতি শটে গোল করে বল জালে জড়ান লিও। অন্যদিকে, ২০০তম ম্যাচে ১১৯তম গোল তার। 

এই গোল বিশ্বকাপে লিও'র ১৫তম। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)।

উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে-ই গোল করলেন আর্জেন্টাইনা মহাতারকা লিওনেল মেসি। একইসঙ্গে, আকাশি-সাদা জার্সিতে নিজের ২০০তম ম্যাচে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল লিও'র।

/এআই  


Logo