×
Logo

খেলাধুলা

বিশ্বকাপে মেসির ১৪তম গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:৪৪ এএম

বিশ্বকাপে মেসির ১৪তম গোল

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে-ই গোল করলেন আর্জেন্টাইনা মহাতারকা লিওনেল মেসি। একইসঙ্গে, আকাশি-সাদা জার্সিতে নিজের ২০০তম ম্যাচে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল লিও'র।

তবে, ম্যাচের মাত্র ৫ মিনিটের মধ্যেই গোল করতে পারতেন মেসি। তবে, অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। মেসির গোল বাতিল হওয়ার কিছুক্ষণ পরেই বাতিল হয় আলজেরিয়ার গোলও। 

মিডফিল্ড থেকে মেসির বডি গার্ড রদ্রিগো দি পল অসাধারণ এক পাস দেন। বল পেয়েই প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন লিও। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান মেসির করা শট দুই হাত দিয়ে থামাতে চেষ্টা করলেও ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

/এআই 


Logo