বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে কানসাস সিটি স্টেডিয়ামে পৌঁছেছে রেইনিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়া। দলের নেতৃত্ব দিচ্ছেন মেসি।
এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন কিংবদন্তি। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা প্রথম ম্যাচে মেইন ১১'এ জায়গা পেয়েছে লাউতারো মার্তিনেজ।
গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ছাড়াও দলে রয়েছেন গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা ও লিওনেল মেসি।
/এআই