হালান্ডের জোড়া গোল, প্রথমার্ধে ইরাকের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে নরওয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৫৩ এএম
বিশ্বকাপের 'আই' গ্রুপের ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলের সুবাদে ইরাকের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে নরওয়ে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের ২৯তম মিনিটে বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল করেন হালান্ড।
১০ মিনিট বাদে ইরাককে সমতায় ফেরান আইমেন হুসেইন। ৩৯তম মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন এ ইরাকি স্ট্রাইকার।
তবে, বিরতির আগে ফের দলকে এগিয়ে নিয়ে যান হালান্ড। ৪৩তম মিনিটে হালান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তার শট হালান্ডের পায়ে লেগে জালে জড়ায়।
এ নিয়ে জাতীয় দলের হয়ে ৫৭তম গোলের দেখা পেলেন ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার।
/এমএইচআর