ফিফা বিশ্বকাপে 'আই' গ্রুপের ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামছে নরওয়ে। বুধবার (১৭ জুন) ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
নরওয়ের হয়ে শুরু থেকেই খেলছেন তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড। অন্যদিকে ইরাকের আক্রমণে থাকছেন কোমোর ফুটবলার আলি জাসিম।
ইরাক একাদশ: হাসান, হুসেইন আলি, তাহসিন, হাশিম, দোস্কি, আলি জাসিম, ইসমাইল, আল আম্মারি, বায়েশ, আইমেন হুসেইন ও মোহানাদ আলি।
নরওয়ে একাদশ: অরইয়ান নিল্যান্ড, জুলিয়ান রিয়ারসন, ক্রিস্টোফার আজেয়ার, টরবইর্ন হেগেম, ডেভিড মোলার উলফে, মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক আউরসনেস, আলেক্সান্ডার সোরলোথ, আর্লিং হলান্ড ও আন্তোনিও নুসা।
এর আগে, আন্তর্জাতিক ম্যাচে কখনও একে অপরের মুখোমুখি হয়নি ইরাক ও নরওয়ে। দুই দলই চাইবে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে।
/এমএইচআর