×
Logo

খেলাধুলা

গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করল ফ্রান্স-সেনেগাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:৫৬ এএম

গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করল ফ্রান্স-সেনেগাল

বিশ্বকাপের 'আই' গ্রুপের ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে ফ্রান্স ও সেনেগাল।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে ফরাসিদের মুখোমুখি হয় পশ্চিম আফ্রিকার দেশটি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পেতে ব্যর্থ তারা। তবে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল সেনেগালই। ম্যাচের ২৫তম মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে।

বাকি সময়েও বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি দুই দল। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ উভয় দলের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত গোলশূন্য সমতাতেই প্রথমার্ধ শেষ হবার বাঁশি বাজায় রেফারি।

/এমএইচআর

Logo