×
Logo

খেলাধুলা

উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ লিডে সৌদি আরব গোলের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:১০ এএম

উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ লিডে সৌদি আরব গোলের

মায়ামির তীব্র গরম আর আর্দ্রতার মাঝেই বিশ্বমঞ্চে আবারও এক নতুন রূপকথা লেখার আভাস দিচ্ছে সৌদি আরব। মঙ্গলবার (১৬ জুন) দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের রক্ষণভাগের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে ম্যাচের ৪১ মিনিটেই ১-০ গোলের চমকপ্রদ লিড নিয়েছে এশিয়ান পরাশক্তিরা।

ম্যাচের ৪১তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল ধরে উরুগুয়ের বক্সে শক্তিশালী এক হেড নেন সৌদির হাসান আল তামবাকতি। সেই হেডটি ঠেকাতে গিয়ে চরম ভুল করে বসেন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তার হাত ফসকে বল বেরিয়ে গেলে বক্সের ভেতর ওত পেতে থাকা সৌদির ডিফেন্ডার আবদুলেলাহ আল-আমরি চিতার ক্ষিপ্রতায় বলটি জালে জড়িয়ে দেন।

মুসলেরার এই অবিশ্বাস্য ভুলের মাশুল দিয়ে প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গেছে উরুগুয়ে। ২০২২-এ আর্জেন্টিনাকে হারানোর পর, এবার উরুগুয়েকেও স্তব্ধ করার পথেই হাঁটছে সৌদি আরব।

/এএ

Logo