×
Logo

খেলাধুলা

সালাহ-আশুর ম্যাজিকে সিয়াটলে মিশরের হুঙ্কার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৪২ এএম

সালাহ-আশুর ম্যাজিকে সিয়াটলে মিশরের হুঙ্কার

সিয়াটল স্টেডিয়ামে মঙ্গলবার (১৬ জুন) গ্রুপ ‘জি’-এর হাইভোল্টেজ ম্যাচে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছিল এক বড় চমক। ইউরোপের শক্তিশালী দল বেলজিয়াম এবং আফ্রিকার পরাশক্তি মিশরের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর সাথে সাথেই গ্যালারিতে উত্তেজনার পারদ তুঙ্গে চড়েছে। আর সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলে ম্যাচের শুরুতেই বাজিমাত করেছে দ্য ফারাওস খ্যাত মিশর। ম্যাচের মাত্র ১৯ মিনিটে বেলজিয়ামকে স্তব্ধ করে দিয়ে ১-০ গোলের লিড নিয়েছে মোহাম্মদ সালাহর দল।

মঙ্গলবার (১৬ জুন)  এই বড় ম্যাচে মিশর তাদের আক্রমণভাগের প্রধান অস্ত্র ও লিভারপুল মহাতারকা মোহাম্মদ সালাহকে শুরুর একাদশে নিয়েই মাঠে নেমেছে, যা ফারাওদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। ম্যাচের ১৯তম মিনিটে বেলজিয়ামের ডিফেন্সের একটি ভুল বল ডি-বক্সের ঠিক বাইরে পেয়ে যান মিশরের তারকা মিডফিল্ডার ইমাম আশুর। কোনো ভুল না করে বক্সের বাইরে থেকে নেওয়া এক চোখ ধাঁধানো ও দূরপাল্লার জোরালো শটে বেলজিয়ামের জাল কাঁপিয়ে দেন তিনি। আশুরের এই জাদুকরী গোলে উল্লাসে ফেটে পড়ে সিয়াটলের মিশরীয় সমর্থকরা।

অন্যদিকে, গোল হজম করে প্রথমার্ধেই বড় ধাক্কা খাওয়া বেলজিয়াম আজ মাঠে নেমেছে তাদের অন্যতম প্রধান গোলমেশিন ও অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ছাড়াই। লুকাকুহীন বেলজিয়ামের আক্রমণভাগ প্রথমার্ধের শুরু থেকেই মিশরের রক্ষণভাগ ভাঙতে বেশ হিমশিম খাচ্ছে। সালাহর চতুর পাসিং আর ইমাম আশুরের সেই দুর্দান্ত গোলের পর ম্যাচ এখন পুরোপুরি মিশরের নিয়ন্ত্রণে। 

/এএ


Logo