×
Logo

খেলাধুলা

গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করল জাপান-নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৫০ এএম

গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করল জাপান-নেদারল্যান্ডস

বিশ্বকাপের 'এফ' গ্রুপের ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে জাপান ও নেদারল্যান্ডস।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ডালাস স্টেডিয়ামে ডাচদের মুখোমুখি হয় সামুরাই ব্লু'রা।

এশিয়ান জায়ান্টদের বিপক্ষে এর আগে হারের রেকর্ড নেই নেদারল্যান্ডসের। ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ডাচরা। বেশ কয়েকটি সহজ সুযোগও মিস করে তারা।

ম্যাচের ৩৪তম মিনিটে কর্নার থেকে ডাচ ফরোয়ার্ড ডনিয়েল মালেনের হেড কোনোমতে ঠেকিয়ে দেন জাপানের গোলকিপার জিওন সুজুকি।

বাকি সময়েও বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ফন ডাইক বাহিনী। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় ডাচ ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

 /এমএইচআর

Logo