বিশ্বকাপের 'এফ' গ্রুপের ম্যাচে এশিয়ান জায়ান্ট জাপানের মোকাবিলা করছে নেদারল্যান্ডস।
রোববার (১৪ জুন) দিবাগত রাত ২টায় ডালাস স্টেডিয়ামে ডাচদের মুখোমুখি হয় সামুরাই ব্লু'রা।
বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে নেদারল্যান্ডসের শুরুর একাদশে নেই ডাচ শীর্ষ লিগের কোনো খেলোয়াড়। অথচ প্রতিপক্ষ জাপানের শুরুর একাদশেই ওই লিগে খেলা দুই ফুটবলার রয়েছেন, আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে।
এর আগে, চারবারের দেখায় জাপানের বিপক্ষে কখনও হারেনি ডাচরা। দুইবার জয়ের বিপরীতে সমান সংখ্যক ড্র রয়েছে নেদারল্যান্ডসের।
/এমএইচআর