×
Logo

খেলাধুলা

কুরাসাওয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে বড় লিড জার্মানির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৫১ পিএম

কুরাসাওয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে বড় লিড জার্মানির

ফিফা বিশ্বকাপের 'ই' গ্রুপের ম্যাচে প্রথমার্ধ শেষে কুরাসাওয়ের বিপক্ষে এগিয়ে রয়েছে জার্মানি। এনমেচা, শ্লটারবেক ও হাভার্টজের গোলে ৩-১ এ লিড নিয়েছে ডিম্যানশিফটরা।

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এনমেচার গোলে লিড পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি কুসারাও। ১৪ মিনিট বাদে বক্সের ভেতর থেকে কুরাসাওয়ের রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের দুর্দান্ত এক শট ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে সরাসরি চলে যায় গোলপোস্টে।

ম্যাচের ৩৮তম মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেক। 

প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে জার্মানরা। যোগ করা সময়ের শেষ পর্যায়ে পেনাল্টিতে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন কাই হাভার্টজ। শেষ পর্যন্ত ৩-১ এ লিড নিয়ে বিরতিতে যায় কিমিখের দল।

/এমএইচআর

Logo