×
Logo

খেলাধুলা

বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাচ্ছেন ভার্জিল ফন ডাইক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:০৮ পিএম

বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাচ্ছেন ভার্জিল ফন ডাইক

চলমান ফিফা বিশ্বকাপের আসর শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ডাচ তারকা ভার্জিল ফন ডাইক। রোববার (১৪ জুন) এ ঘোষণা দেন ফন ডাইক নিজেই।

জাপানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে ২০২৫-২৬ মৌসুমে ক্লাব (৫৫) ও জাতীয় দল (১১) মিলিয়ে ৬৬তম ম্যাচ খেলতে নামেন এ ডিফেন্ডার।

সবগুলো ম্যাচের প্রতিটিতেই তিনি ছিলেন শুরুর একাদশে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে এটিই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।

২০১৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ফন ডাইক নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ৯০টির বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ১২টি আন্তর্জাতিক গোলও রয়েছে তার নামের পাশে।

/এমএইচআর

Logo