×
Logo

খেলাধুলা

ব্রাজিলের বিপক্ষে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি পাস কমপ্লিট করেছেন ৬০টি, অ্যাকুরেসি ৯১%

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৫৭ পিএম

ব্রাজিলের বিপক্ষে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি পাস কমপ্লিট করেছেন ৬০টি, অ্যাকুরেসি ৯১%

বিশ্বকাপ শুরুর পূর্বে মরক্কো-ফ্রান্সের মধ্যে আইয়ুব বুয়াদ্দিকে দলে ভেড়ানো নিয়ে চাপা একটা লড়াই চলছিলো। ফরাসি ক্লাব লিলে'র এ মিডফিল্ডারকে লিগা-ওয়ানের অন্যতম সেরা উদীয়মান প্রতিভা বিবেচনা করা হয়। তার জন্ম ফ্রান্সে, তবে বুয়াদ্দিকে মরক্কোর হয়ে খেলার গ্রিন সিগন্যাল দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এরপরই শুরু রূপকথার গল্প। গতকাল ব্রাজিলের বিপক্ষে খেলে তিনি প্রমাণ করেছেন, কেন তাকে দলে নেওয়ার জন্য মরিয়া ছিলো ফ্রান্স। 

মরক্কোর ১৮ বছর বয়সী এই উদীয়মান মিডফিল্ডার বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন। ম্যাচে তাকে দেখে মনেই হয়নি, অভিজ্ঞতায় তিনি এখনও কাঁচা। বরং তার মিডফিল্ডের পজিশন-পাসিং ছিলো অত্যন্ত ম্যাচিউরড একইসঙ্গে প্রত্যেকটি ট্যাকেল ছিল অসাধারণ। 

পুরো ম্যাচে তার পাসিং অ্যাকুরেসি হার ছিল ৯১%—মোট ৬৬টি পাসের মধ্যে ৬০টি সফলভাবে সম্পন্ন করেন তিনি। প্রতিপক্ষের বক্সের কাছাকাছি আরও কার্যকর ছিলেন এই তরুণ মিডফিল্ডার; ম্যাচের ফাইনাল থার্ডে, তার ১৬টি পাসের সবকটিই নিখুঁতভাবে সতীর্থদের কাছে পৌঁছে যায়।

শুধু আক্রমণ তৈরিতেই নয়, রক্ষণেও সমানভাবে উজ্জ্বল ছিলেন বুয়াদ্দি। ম্যাচজুড়ে তিনি ৬টি বল পুনরুদ্ধার করেন এবং ৫টি ইন্টারসেপশন করে ব্রাজিলের আক্রমণ ভেঙে দেন। পাশাপাশি ৯টি ডুয়েলে জয়ী হয়ে মাঝমাঠে নিজের আধিপত্যও জানান দেন।

সব মিলিয়ে অভিষেক ম্যাচেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে দিয়েছেন এই তরুণ মরক্কোর মিডফিল্ডার। অনেকেই বলছেন—এটি শুধু একটি ডেবিউ নয়, বরং ভবিষ্যতের তারকার আগমনী বার্তা।

/এআই 

Logo