২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। ম্যাচটিতে প্রথাগত ৪-২-৩-১ ফরমেশনেই মাঠে নামছে সেলেসাওরা।
গোলবারের নিচে আছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। রক্ষণভাগে চার ডিফেন্ডারের ব্যাকলাইনে রাইট-ব্যাক হিসেবে খেলবেন রদ্রিগো ইবানেজ, লেফট-ব্যাক পজিশনে থাকবেন ডগলাস সান্তোস। আর ডিফেন্সের কেন্দ্রে দায়িত্ব সামলাবেন অধিনায়ক মারকুইনহোস ও গ্যাব্রিয়েল মাগালহায়েস।
মাঝমাঠে ডাবল পিভট হিসেবে থাকছেন অভিজ্ঞ ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারায়েস। রক্ষণে সুরক্ষা দেওয়ার পাশাপাশি নিচ থেকে আক্রমণ গড়ে তোলার দায়িত্বও থাকবে তাদের কাঁধে।
আক্রমণভাগে একমাত্র স্ট্রাইকার ইগর থিয়াগোকে সমর্থন দিতে তার ঠিক পেছনে থাকবেন রাফিনহা। দুই উইংয়ে খেলবেন ভিনিসিয়ুস জুনিয়র ও লুকাস পাকেতা। গতি, সৃজনশীলতা এবং ড্রিবলিং দক্ষতায় সমৃদ্ধ এই ত্রয়ী প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করার চেষ্টা করবে।
/এনএ